বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান, পরে তদন্ত

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৭-১০ ০৫:১৫:১০
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার আগুন নিভিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তদন্ত কিমিটর প্রধান জিল্লুর রহমান। বিকেল অথবা সন্ধ্যার দিকে উদ্ধার কাজ শেষ হবে এরপর ঘটনার তদন্ত শুরু হবে বলে জানান তিনি। এসময় তিনি বলেন, আমরা গতকাল ৪৯টি মরদেহ উদ্ধার করি। পরে নতুন করে আর কোন মরদেহ উদ্ধার করা হয়নি। ভবনটিতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে। আমাদের উদ্ধার কাজ বিকেল পর্যন্ত চলবে তারপর থেকে আমাদের তদন্ত শুরু হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির পঞ্চম তলার ছাদের মধ্যে ১৫ ফুটের মতো ধসে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম ও ষষ্ঠতলায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবনটিতে কোনো বিল্ডিং কোড মানা হয়নি এ কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রূপগঞ্জ উপজেলার কর্নগোপ এলাকার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার পূর্বদিকে একটি ভবনে অগ্নিকান্ড শুরু হয়। এ ঘটনায় ওইদিনই তিনজন নিহত হয়। শুক্রবার বিকেল ৩টার দিকে কারখানাটির চতুর্থতলার দক্ষিণ পূর্ব পাশ থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ জাতীয় আরো খবর