সময় তুমি কার! সময় আমি তার,
সময় যার! অর্থ যার!
অসময়ে কেউ থাকেনা পাশে
সময় আর অর্থের মিশেলে
সময় ফিরে আসে।
অর্থহীন জীবন জীবন নয়
কবি ফুটো তরীর সওয়ারী!
আমিওতো অনেকের হয়েছি
কিনারাহীন সাগরে
কেউ হয়নি আমার যে!
সময় এসেছে,অর্থ এসেছে
আবার চলেও গেছে
সময় অসময়ের লীলা খেলায়
সময়,অসময় করে অর্থহীন করেছে!
সব আছে চারপাশে, শুন্যতায় রেখেছে।
বন্ধু আই ডি -২৫৮