রবিবার, জুলাই ২৬, ২০২৬

তা ন জা রী ন ই ফ ফা ত স্বা তী

  • ইচ্ছে তোকে ছুঁই,
  • ২০২৪-১১-০৮ ২১:৫৫:৪০

কোমল পরশে ইচ্ছে হলেই চাই যে 
তোকে ছুঁই,
কোথায় আছিস কোথায় তোর দেশ?
বলনা আমায় তুই।
আছিস কি তুই বিদেশ বিভুঁই?
আছিস মাঠের পরে?
রঙধনু রঙে সাজিয়ে দেব 
আসিস আমার কোলে।
তোকে নিয়ে উড়াল দেব 
আকাশ পানে পাখা মেলবো,
সাতটি সাগর পাড়ি দেব
পাহাড় চূড়ায় সূর্য ছোঁব, 
হব আমি তোর কেউ
আর জনমে বাঁধা ছিলাম
জানবে নদীর ঠেউ।
প্রলাপ গুলো মেঘের কাছে জমবে
বৃষ্টি হয়ে ধরার কাছে আশ্রয় খুঁজে ফিরবে।
তোর সাথে এক বিকেল বেলা
খেলব আবার নতুন খেলা
সাজিয়ে দেব সন্ধ্যে রাঙা সাজে
চাঁদ দেবে টিপ জোছনা মেখে
পরিয়ে দেব হলদে রঙের জামা।

 


এ জাতীয় আরো খবর