জ্যোৎস্না রাত। চারদিকে থৈ থৈ পানি। গত দু'দিন ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল। অথচ আজকে আকাশে দেখা যাচ্ছে ইয়া বড় চাঁদ। নীল রঙা শাড়ি পড়েছে বকুল। দু'হাত ভর্তি কাচের চুড়ি, মাথায় তাজা বেলি ফুলের মালা। হুট করে মাথায় ভুত চাপে বকুলের। কাউকে না বলে না কয়ে চলে এলো বাড়ির পেছনের রাস্তায়। মন্ত্রমুগ্ধের মতো খোলা আকাশের দিকে তাকিয়ে দু'হাত প্রসারিত করে রাখলো। পাখির ডানার মতো হাত ঝাপটাতে ঝাপটাতে নেমে গেল পানিতে। যাচ্ছে তো যাচ্ছেই বকুল আর থামে না। গলা অব্দি পানিতে নেমে ডুব দিল বকুল। তারপর মাথা তোলার চেষ্টা করতেই টের পেল কিছুতেই পানির উপরে মাথা তুলতে পারছে না। মরণপন চেষ্টায় একবার উচ্চারন করলো মা......। কিন্তু পানির তলদেশ থেকে তার ডাক উপর অব্দি আসলো না। (চলবে)