বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র কারবারির ১৫ বছর কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০৭ ২১:৪৪:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৩টি ওয়ানশুটারগান বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়ের একটি মামলায় জনি রহমান(৩৮) নামে এক যুবককে ১৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন স্পেশাল ট্রাইবুনাল। জনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের মৃত কুরবান আলীর ছেলে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মো: মিজানুর রহমান একমাত্র আসামী জনির অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম বলেন এবং আদালত সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩১ জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুরের বংপুর এলাকায় রহনপুর থেকে আড্ডাগামী সড়কের উপর র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে ৩টি ওয়ানশুটারগানসহ হাতেনাতে গ্রেপ্তার হন জনি। এ ঘটনায় পরদিন ১ ফেব্রæয়ারী গোমস্তাপুর থানায় জনিকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আবু সাব্বির রাবু। 
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং গোমস্তাপুর থানার তৎকালীন পরিদর্শক ও অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস ২০২২ সালের ২৪ ফেব্রæয়ারী জনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল জনিকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার পনের বছর কারাদন্ডের সাজা দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. মো. ইসমাইল।


এ জাতীয় আরো খবর