ফিরিয়ে দিচ্ছি অন্ধ-প্রতিশ্রুতি
শ্রান্তি নিংড়ে অবেলায়--
ফুরিয়ে ফেলেছি শস্য বীজ। মাঠ।
ভাঙা চোখে শীর্ণনদীর ঋণ।
উচ্চারিত মধ্যকাল, হয়তো-বা
প্রবীণ সমাচার।
মাপছি ধারাবাহিক মুখ-লীন অবয়ব;
আর নিগুঢ় রহস্যের থৈ,
বৈঠার পিঠ, ঘুণ!
গুণীনের সংলাপে হয়তো পরমায়ু-সমগ্র--
বয়সের কাছে এসে দাঁড়ালে
ভ্রান্তির প্রতিধ্বনি শুনি!
নিরাশ্রয় অলীকের আদিগন্ত ডাক...
শুনি দোটানায় নুয়ে পড়া ভাঙা পাড়ের শব্দ;
নিরঙ্কুশ ধু-ধু-শূন্য বিন্দুর ভিতর
কখন যে যতি চিহ্নে মিশে গেছে আয়ু...!
(বন্ধু আইডি-৪৯০)