ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক-সম্মেলন আজ বিকাল সাড়ে ৩ টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সম্মেলন উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা সোহাগ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া ও মাসুদ পারভেজ বাবু, শ্রমিক দল নেতা মোঃ মুজিবুর রহমান,খান জাহান আলী থানা বিএনপির কমিটির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস,আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালাম কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ এমদাদুল হক।
বক্তৃতা করেন শেখ সাদী, মোঃ আলমগীর হোসেন,আতাউর রহমান মোড়ল, জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন মিজান, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম রফিক, মোঃ মশিউর রহমান, মিনা মুরাদ হোসেন, ফকির রবিউল ইসলাম, মোল্লা সোহরাব হোসেন,আবুল কালাম আজাদ, মোহাম্মদ আজমল হোসেন, শেখ মিজানুর রহমান, শওকত হোসেন হিট্টু, মামুন মেম্বার, শাহাবুদ্দিন বুদ্ধি, মোস্তফা জামাল, শহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ হেলাল শরীফ, রেশমি সুলতানা, সাম্মি চৌধুরী মলি, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি, আল মামুন জুয়েল, আনোয়ার হোসেন, মাষ্টার রফিকুল ইসলাম,সহ গিলাতলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতি পদে সমান ভোট পড়েছে মহানগর থেকে সিদ্ধান্ত হবে,সম্পাদক পদে খোকা ও সাংগঠনিক সম্পাদক পদে শেখ আনোয়ার হোসেন কাউন্সিলরদের গোপন ভোটে নির্বাচিত হন।