বুধবার, আগস্ট ১৯, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১১-০৪ ২২:০৮:৩৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রস্তুতি সন্ধায় শিরোমনি বৈশাখি মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মীর শাহাজান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী । যুবদল নেতা মোল্লা সোলায়মান এর পরিচালনায় বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, আ ঃ রব মু্িস, মোঃ জামাল , গাজী  ফকরুল ইসলাম , খয়বার সরদার , আঃ হালিম , মোল্লা লোকমান হোসেন, খলিলুর রহমান, আজিজুল ইসলাম, রবিউল, সলেমান, আঃ হাই, আরিফ, সামসু, এনামুল, শ্রীমান, আব্দুল, পরশ, রফিকুল ইসলাম সুজা, পলাশ, ইমরান, মনিরুল, মহাসিন, ছাত্রদল নেতা রিয়াজ, আকাশ, সিফাত, ইয়ামিন, আবু সাইদ, মুন্না, শিশির , বিপ্লব প্রমুখ। সভা বক্তারা আগামি ৭ই নভেম্বর বিকাল ৩ টায় খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী সফল করার আহবান জানান। 

 


এ জাতীয় আরো খবর