শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

কিশােরগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • ফারুকুজ্জামান
  • ২০২৪-১১-০২ ২২:৩৪:৪১

কিশােরগঞ্জ : ‘সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদশ’এই প্রতিপাদ্যে কিশােরগঞ্জে এবার ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তােলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বাধন করা হয়। পরে একটি  র‍্যলি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলােচনা সভায় মিলিত হয়। জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) শাহানারা হাসিনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। 
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কিশােরগঞ্জ জেলা পুলিশ সুপার মােহাম্মদ হাছান চৌধুরী । সমবায়ের পরিদর্শক মেহেদী হাসানের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এড.শরীফুল ইসলাম শরীফ, সমবায়ী রেজাউল করিম, সমবায় পরিদর্শক আবু সালেহ মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ। পর অতিথিগণ শ্রেষ্ঠ সমবায়ীদেরকে পুরস্কার প্রদান করেন।
এ সময় সমবায় কর্মকর্তাগণ, সমবায়ীগণ, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, সমবায় সংগঠনের প্রতিনিধিগণ, প্রিন্ট ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিগগণ উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর