চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গত শনিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা বাসস্ট্যান্ডে রাজশাহীর মালিকানাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের একটি বাসের রাজশাহীর এক শ্রমিককে মারধরের জেরে সোমবার(২৮ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী দুরপাল্লার কোচগুলোতেও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক-কর্মচারী কাজ প্রায় বন্ধ করে দিয়েছেন। কোচগুলো বিঘিœতভাবে চলাচল করছে শুধু বাইরের শ্রমিক দিয়ে। তবে সেটিও সম্পূর্ণ বন্ধ হবার উপক্রম। এতে যোগাযোগ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যাত্রী ও সংশ্লিস্টরা। সংকটটি সমাধানে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ এবং বাসমালিক-শ্রমিক নেতৃবৃন্দ চেষ্টা চলছে বলে জানালেও সোমবার সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত সমাধানের কোন তথ্য জানা যায় নি কোন তরফ থেকে।
স্থানীয় মোটর শ্রমিক সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের বাসষ্ট্যান্ডে রাজশাহীর এক শ্রমিককে মারধর করে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের মালিক-শ্রমিক কেউ জড়িত নয়। কিন্তু এর পরপরই রাজশাহীর বাসগুলোকে রাজশাহীতে ফিরিয়ে নেয়া হয়। তবে তবে দু’জেলোর শ্রমিক নেতৃবন্দ আলোচনা করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী বাস চলাচল ঠিক রাখেন। কিন্তু এরই জেরে গত রবিবার(২৭ অক্টোবর) সকালে রাজশাহীর নওদাপড়া বাসস্ট্যান্ডে চাঁপাইনবাবগঞ্জের এক শ্রমিককে রাজশাহীর শ্রমিকরা মারধর করে চাঁপাইনবাবগঞ্জ পাঠিয়ে দেয়। এ ঘটনায় চাঁপাইনবাবগজ্ঞের শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শ্রমিকদের মধ্যে দ্বন্দ ষ্পষ্ট হয়। আবার বন্ধ হয় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল। তবে এবার চাঁপাইনবাবগঞ্জের বাস মালিকরা উদ্যোগ নিয়ে আবারও বাস চলাচল শুরু করেন। তবে বিঘিœতভাবে চলাচল শুরু করে বাস। এর ভেতর গত রবিবার চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন দুরপাাল্লার গ্রামীন ট্রাভেলস এর দুই শ্রমিককে রাজশাহীতে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ও পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়ে রাজশাহী পুলিশের সাহায্য নিয়ে তাদের উদ্ধার করেন।
এমতাবস্থায় সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা নিরাপত্তার অভাবে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে নিজেদের মালিকানাধীন বাস চলাচল বন্ধ করে দেয়। দু’দিন যাবৎ আঞ্চলিক এ রুটে সংকট থাকলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দুরপাল্লার সকল রুটের কোচ চলাচল স্বাভাবিক ছিল। তবে সোমবার দুপুরে রাজশাহীর শ্রমিকদের পক্ষ থেকে দুরপাল্লার কয়েকটি কোচে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক পাঠাতে নিষেধ করা হয়। একতা, শ্যামলী সহ কয়েকটি পরিবহন এমন তথ্য পাবার পর দুরপাল্লার অনেক কোচে চাঁপাইনবাবগঞ্জের অনেক শ্রমিক ডিউটি বন্ধ করে দেন। ফলে কোচগুলো বাইরের শ্রমিক দিয়ে চালানো শুরু হয়। একতা পরিবহনের কাউন্টার মাষ্টার আইনাল হক রাজশাহী থেকে এমন তথ্য পাবার কথা স্বীকার করেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের সকল গন্তব্যর বাস ও কোচকে রাজশাহীর উপর দিয়েই চলাচল করতে হয় বিধায় চাঁপাইনবাবগঞ্জের মালিক শ্রমিককে মাঝেমাঝেই রাজশাহীতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এদিকে সোমবার সন্ধ্যায় রাজশাহীতে আবারও গ্রামীন ট্রাভেলস এর ৪/৫টি নৈশ কোচ আটকে দিয়ে সেগুলোতে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের মারধর করা হলে সংকট বড় হয়।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (সাবেক জেলা মোটর শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান সংকট সম্পর্কে সোমবার সন্ধ্যায় বিশদ জানিয়ে বলেন, তারা দুই জেলার মালিক,শ্রমিক ও প্রশাসনকে নিয়ে সমস্যার পূর্ণ সমাধানে আলোচনার পক্ষপাতি। তবে রাজশাহী পক্ষ বারবার টালবাহানা করছেন। সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, এখন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের নিরাপত্তার দিকেই তারা নজর রাখছেন। সকল দুরপাল্লা বন্ধ না করে কেউ যাতে আপাতত: রাজশাহী হয়ে চলাচলকারী কোন গাড়িতে ডিউটি না করেন সে জন্য সং¤িøস্টদের বলা হয়েছে। জেলা বাস মালিক গ্রæপ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, তারা সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, সকল ঘটনা প্রশাসনের নজরে রয়েছে। এখন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এই দু’পক্ষের মালিক-শ্রমিককে নিয়ে সমাধানে কাজ করা হচ্ছে।