নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার পক্ষ থেকে আজ হযরত শাহজালাল ডি, এইচ মডেল মাদ্রাসা শিক্ষার্থী সমাবেশ ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত।
" ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার"
এই পতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ
হযরত শাহজালাল ডি, এইচ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী সমাবেশ ও সচেতনতা মূল লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার ২৭ অক্টোবর সকাল ১১ টায় মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসা প্রিন্সিপাল হাফিজ এম এ ওহাব মহোদয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠপোষক
শমসের মুন্না।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।সড়কের ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন নিসচা সভাপতি মহোদয়। ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারা মাস ব্যাপী বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচির উদ্যোগ নিয়েছে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা।
প্রধান আলোচক সংগঠনের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন রাস্তা চলাচলের নিয়ম ও সড়ক দুর্ঘটনা
এড়িয়ে চলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সর্বপরি অনুষ্ঠানের সভাপতির বক্তব্য দেন উক্ত মাদ্রাসা প্রিন্সিপাল, নিরাপদ সড়ক চাই(নিসচা)কমলগঞ্জ উপজেলা শাখা পৃষ্ঠা পোষক হাফিজ এম এ ওহাব। উনি বলেন সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ জনসচেতনতা ও যানজট নিরসনে কাজ করে যাচ্ছে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা। উক্ত প্রোগ্রাম মাদ্রাসা শিক্ষকবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন মাও আল আমিন, মাও মোহাম্মদ আলী, হাফেজ ক্বারী রুহুল আমিন, হাফেজ ক্বারী আতিকুর রহমান, মাও সালমান আহমেদ ও শ্যামল কইরী।
পরবর্তীতে সকল শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়।