ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানাধীন মাত্তম ডাঙ্গা এলাকার আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আনিছুর রহমান এর মেজ ভাই মোঃ আব্দুস সাত্তার ফকির ২৫ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে সহ বহুগুনোগ্রাহী রেখে গেছেন। শনিবার জোহরবাদ মাত্তম ডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোঃ গাউসুল আজম হাদী, মোঃ রফিকুল ইসলাম শুকুর, বেগ আব্দুর রাজ্জাক রাজ, মিনা মুরাদ হোসেন, মোঃ মাহমুদ হাসান টিটো, মোঃ মোশারফ হোসেন, মাওলানা নাসির উদ্দিন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি'র সভাপতি শেখ বদর উদ্দিন, সাংবাদিক গাজী মাকুল উদ্দিন, মোঃ আনসার আলী, আবু বক্কার সিকদার, মিনা ফারুক হোসেন, মোঃ মোবারক হোসেন, ইফতেখায়রুল আলম মিঠু, ফকির রবিউল ইসলাম, নুরুল ইসলাম নুরু, মোঃ আরিফুর রহমান আরিফ, সৈয়দ শাহজাহান আলী, মাস্টার শাহাদাত হোসেন, সিদ্দিকুর রহমান বড়, মোঃ মনিরুজ্জামান ফরহাদ, শেখ জুনায়েদ হোসেন, ছলেমান হোসেন ছোট সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মোঃ জার্জিস হোসেন। এদিকে বিএনপি নেতা আনিসুর রহমানের ভাই আব্দুস সাত্তারের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি'র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার সহ সাংবাদিক ইউনিটি'র সকল সদস্যবৃন্দ।