সোমবার, আগস্ট ১৭, ২০২৬

২২ অক্টোবর উপলক্ষে বরিশালে নিসচার প্রচারণা

  • জুবায়ের ইসলাম চৌধুরী
  • ২০২৪-১০-২০ ২৩:৫২:৩৩

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রচার প্রচারণা করেছে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্যরা। 
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে নগরীর বিভিন্ন স্থানে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ছবি সংযুক্ত ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। 
কেন্দ্রীয় সিধান্ত অনুযায়ী দিবসটি যথাযথ ভাবে পালনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা কমিটির কার্য নির্বাহী সদস্য জুবায়ের ইসলাম চৌধুরী। 
তিনি বলেন, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, র‍্যালী ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।  
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করনীয় বর্জনীয় বিষয়ে সচেতনতা মূলক সেমিনার করা জন্য আমাদের কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে।


এ জাতীয় আরো খবর