মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

পিএসসির চেয়ারম্যান ও চার সদস্য শপথ গ্রহণ করেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-১৬ ০৮:২২:৪৭

মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও চার সদস্য শপথ গ্রহণ করেছেন।
তাদের শপথ পড়ার বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শপথ গ্রহণ করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড: মোবাশ্বের মোনেম, সদস্য ড: নুরুল কাদির, ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, মো: সুজায়েত উল্লাহ ও ড: মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমদ ভূঁঞা। এ সময় পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তবর্তীকালীন সরকার। 
একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয়া হয়।
অধ্যাপক মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। 
অধ্যাপক মোনেম দুটি বই লিখেছেন, অসংখ্য প্রকাশনায় অবদান রেখেছেন। তিনি ১০০টির বেশি নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করেছেন, যার মধ্যে অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে উপস্থাপিত হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোবাশ্বের মোনেম।

 


এ জাতীয় আরো খবর