দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট ছাঈদিয়া সোলতানুল উলূম হাফেজিয়া ও এতিমখানার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে মাদরাসা প্রাঙ্গনে এক সাধারণ সভার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি পদে বিশিষ্ট সমাজ সেবক জহিরুল কাইয়ুম রাহাত,সহ সভাপতি মৌলভী জয়নাল আবেদীন,মো: আবদুল হালিম মেম্বার ও সাংবাদিক মিজানুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য মো: ইলিয়াস কোম্পানি, সদস্য সচিব মাদ্রাসার মুহতামিম মাওলানা ঈমাম হোসেন,সহ সাধারণ সম্পাদক মো: আবদুল আউয়াল মেম্বার ও নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মো: আমজাদ হোসেন, দাতা সদস্য আলহাজ ইউ ইস্রাফিল,আবদুল কাদের, সাহাব উদ্দিন ও শাহাদাত হোসেন, অভিভাবক সদস্য মো: নেজাম উদ্দিন,আলা উদ্দিন সুমন,মো: বাহার উদ্দিন,কমিটিতে সদস্য নুরুল আফছার মেম্বার, মো: ইয়াছিন,মো: মাহ্বুব মিয়া,মো: সুরুজ মিয়া, মো: আবদুল আজিজ,মো: আনোয়ার হোসেন,মো: জালাল আহমদ,ও মো: নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।