শনিবার, মার্চ ৭, ২০২৬

যানজটমুক্ত উৎসব নিশ্চিত করতে টানা ৩য় দিনেও সড়কে নিসচা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৪-১০-১১ ২৩:১৯:৫৪

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে বরিশাল নগরীতে টানা ৩য় দিনেও কাজ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সদস্যর। 
মন্দিরগামী দর্শনার্থীদের যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দিতে নগরীর সদর রোড ও ফলপট্টি এলাকায় নিরলস প্রচেষ্টা চালিয়েছে নিসচা বরিশাল জেলা শাখার প্রতিটি সদস্য।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস,এম আজাদ হোসেনের নির্দেশে ১১ অক্টোবর রোজ শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন পূজা মন্ডবের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের দ্বায়িত্ব পালন করেছে সেচ্ছাসেবী এই সংগঠন।   
যানজট নিরসনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নিসচা বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক মো: রুহুল, সাংবাদিক জুবায়ের ইসলাম চৌধুরী, মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন, মো: শহীদুল ইসলাম শহীদ, মো: শাহীন খান, মোসা: নাফিজা আক্তারসহ অন্যান্যরা।
এ বিষয় ট্রাফিক বিভাগের টিআই মো: গিয়াস উদ্দিন বলেন, পূজা উপলক্ষে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির কিছু সদস্য জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে। ট্রাফিকের কাজ করার জন্য আমরা তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছি।


এ জাতীয় আরো খবর