বৌদ্ধ মন্দিরে উদ্ধত বাজপাখি ,
মরা শালিকের ঝরা পালকে লিখেছে জ্ঞানকোষ।
ডাস্টবিন থেকে উড়ে আসা কাক
প্রজ্ঞার এলান করে মরে।ক্রমাগত প্রহসনে!
শকুনের বেহায়া ঠোঁটের বিকৃত চুম্বনে
বিবস্ত্র হয় সভ্যতা।
বোধের গভীরে বোধ কাজ করেনা
সাগ্নিক সূর্যের মেধাবী আলোতে ভাসে,
অবশেষে ভন্ডরা কলম তুলে দেয়
স্বৈরাচারী শকুনের ঠোঁটে।অতঃপর!
দস্যি চিলের গ্রাসে, গোধূলি জমিনে বৈদিক যজ্ঞ
নিস্পন্ন হয় ,দ্রবীভূত মানবতার শেষ নিঃশ্বাসে !!