নৃশংসতার গোলকে
চাউর হয়ে আসছে অন্ধকার!
মুখোশের আড়ালে যখন লুট হয়
অনিন্দ্য সকাল, সোনামুখি বিকেল
যখন লুট হয় ভেজা শ্বাস
লাস্যময়ী স্বাদ।
ব্যপক শৃঙ্খল ছেড়ে
যখন ফিরে দেখি একমুঠো ভাত
আর হন্তারক -বেহায়া উল্লাস!
আমার মাস্তুলময় শহর-
নৈবেদ্যে ছুটে রক্তাক্ত সানাইয়ে
বিষাদ গলে দুর অভিযাত্রায়।
বন্ধু ফোরাম সদস্য নং- ৪৬২