শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের কূখ্যাত কিশোর গ্যাং লিডার ককটেল রাব্বি র‌্যাবের হাতে দু’সহযোগিসহ গোদাগাড়ী থেকে গ্র

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১০ ০৯:১৩:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের কূখ্যাত কিশোর গাং লিডার  ও  একাধিক মামলার আসামী রাব্বি ওরফে ককটেল রাব্বিকে(২৫) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলগেইট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  সে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা ফকিরপাড়া এলাকার মৃত শহিদের ছেলে। একই সাথে গ্রেপ্তার হয়েছে একই এলাকার মৃত লালচানের ছেলে জাকির হোসেন (৩৫) ও  মৃত মনির ছেলে জিঞ্জির সোহেল(৩০)।  র‌্যাব জানায়,গত বুধবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে দূর্গাপুজায় নাশকতা করতে পারে এমন গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব আরও জানায়, গত ২০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ ষ্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ষ্টেডিয়ামের অদূওে দু’গ্রæপের  আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয়। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে একজন গুরুতর আহত হয়। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সেনাক্যাম্পের পাশেই ঘটে। এ ঘটনায় এক আহতের অভিভাবক চাঁপাইনববাবগঞ্জ সদর থানায় হত্যা চেষ্টা সহ বিস্ফোরক আইনে মামলা করেন। এরপর যৌথ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ৫ জনকে গ্রেপ্তার করলেও রাব্বি পলাতক থাকে। পরে গত ৩ অক্টোবর রাব্বির ভাই শিমুলকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব স্থানীয়দের বরাতে আরও জানায়, ভাই গ্রেপ্তারের পর দিন গত ৪ অক্টোবর রাব্বি সহ গ্রেপ্তার তার সহযোগিরা  শহওে দু’দফায় ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে তাদের নামে আরও একটি মামলা হয়। এর পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের গ্রেপ্তারের অব্যহত চেষ্টা করলেও অতি ধুর্ত রাব্বি পলাতক থাকে। অবশেষে বুধবার সকালে সে সহযোগিদের সাথে গ্রেপ্তার হয়।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর