বুধবার, জুলাই ২৯, ২০২৬

বি পা শা ম ন্ড ল

  • মিথ্যে মায়া
  • ২০২৪-১০-০৯ ০৯:০৮:০১

কাছের মানুষটা যদি দূরে চলে যায় !
যদি ফিরে আসার পথ না থাকে !
মিথ্যে মায়ার ছত্রছায়ায়  ,
অকারণে বেঁধে কে আর রাখে !
শুধু বেঁচে থাকে স্মৃতিভার ,
মিলনের মুহূর্তটুকু , আর যা কিছু ,
শুয়ে বসে থাকে অমলিন ,
ভেজানো চোখের তলে । 
তবু সে চলে যায় ।
পড়ে থাকে শূন্য ঘর , ছড়ানো জিনিস ইতিউতি ,
সেই টুকুই সম্বল ।
আর কিবা আছে করার !
ভোরের আলো ফোটে ,
যত বিষন্নতা ঘিরে ধরে কি হবে এবার!!
জমানো রোদ পুড়িয়ে শক্ত করে জমি ,
নেই পাশে কেউ , তবুও পথ হোক সংযমী ,
প্রিয় মানুষ হারিয়ে যায় , ছড়িয়ে পড়ে শোক ,
এই তো ছিল , এখন নেই বন্ধ হয় যোগাযোগ.....
 


এ জাতীয় আরো খবর