রবিবার, জুলাই ২৬, ২০২৬

গত এক বছরে মোট নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০৭ ০৯:১৯:৪৫

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ভারী বোমাবর্ষণ চালিয়েছে ইসরাইল। এতে ১৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৯ জনই শিশু। এনিয়ে গত এক বছরে মোট নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার। 
উত্তর গাজার ঘনবসতিপূর্ণ শিবিরটিতে তৃতীয় স্থল হামলার সময় ওই এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। রোববার এই ঘটনায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, এই বিমান হামলায় নিহতদের মধ্যে নয়জন শিশুও রয়েছে। 
গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, জাবালিয়াকে রাতারাতি একাধিক হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। যার ফলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। জাবালিয়ার বাসিন্দাদের উপর এই তীব্র আক্রমণকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে খারাপ হিসাবে বর্ণনা করেছেন তিনি।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী সফলভাবে শরণার্থী শিবির ঘেরাও করেছে এবং এলাকায় কাজ করছে। জাবালিয়া এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি এবং সন্ত্রাসী অবকাঠামোর পাশাপাশি এই অঞ্চলে অপারেশনাল সক্ষমতা পুনর্গঠনের জন্য হামাসের প্রচেষ্টার ইঙ্গিত পাওয়ার পর তারা এই হামলার সিদ্ধান্ত নেয়।


এ জাতীয় আরো খবর