বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

তা ছ লি মা শা হ নূ র

  • প্রেমিক হওয়ার যোগ্যতা
  • ২০২৪-১০-০৪ ১০:৫৩:২৫

প্রিয় বকুল, 
বসন্ত চেয়েছি বলে তুমি আমার ফাঁসি দাবি তুলেছিলে, 
আমি তোমার দাবিকে ন্যায্য দাবি  বলে মেনে নিলাম  
নিঃশব্দে অতি গোপনে । 
আসছে আষাঢ়ের আগেই তুমি 
কদমের ক্ষনশ্বর মোহিত সৌরভ মাখা এক বিকেল ভিজিয়ে নিলে , 
আমার প্রেমময় নীলাম্বর শোষণ করে নিলো জলের জোয়ার। 
তুমি দূর থেকে দূরত্বে নিখুঁত নকশায় 
নিজেকে আড়াল করে নিলে কুয়াশার পর্দায়।  
যদি প্রেমিকের প্রশস্ত বুক নিয়ে দাঁড়াতে না পারো, 
যদি আলিঙ্গনের উষ্ণতা ছড়াতে না  পারো ,  
ওষ্ঠদ্বয় মিলনে কাঙ্ক্ষিত সঙ্গমে ব্যর্থ হও ! 
তবে তুমি প্রেমিক হওয়ার যোগ্যতা রাখো না।
অতঃপর আমি হাসি মুখে দণ্ডিত ফাঁসির মঞ্চকে স্বাগত জানাবো 
আসছে বসন্তের আগে।


এ জাতীয় আরো খবর