ভার্চুয়াল এ সমাজ তোমাকে খুঁজে পায় না যে!
এখানে ফটোজেনিক লাইফ
নার্সিসিস্ট তরু-মন
উবুত হয়ে নিজের মুখ দেখে জলে!
সোশাল মিডিয়ার নানা তরিকা
কুল রাখি না শ্যাম রাখি
প্রেম আসে প্রেম যায়ও দুরস্ত
নাট্যমঞ্চে পর্দা পতনের ফাঁকে ফাঁকে!
ছায়ার মতো আছি কি না আছি
কি কেউ অপেক্ষা করে তবু সেখানে?
এই যে ছবির জগত! কত তার“পিক”ভাসে ক্যানভাসে
কিছুই নেই যে আর—আড়ালে!
শুনলে—তুমি কি মন খারাপ করবে?