বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সোনামসজিদ ইমিগ্রেশনে ১৩ লক্ষ টাকার স্বর্নসহ ভারতগামী যাত্রী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৪ ০৯:০২:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্টে ১৩ লক্ষ টাকা মূল্যেও ১১৬.৫৪ গ্রাম ২৪ ক্যারেট স্বর্নসহ ভারতে ঢোকার পূর্বমুহুর্তে আজিম খান নামে এক বাংলাদেশী যাত্রীকে গ্রেপ্তার করেছে বিজিবি ও কাষ্টমস সদস্যরা। বৃহস্পতিবার(৩ অক্টোবর) স্বর্ন পাচারের গোপন খবরের ভিত্তিতে  তল্লাশী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার শেকরনগর গ্রামের মৃত সামসুল হক খানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, স্বর্ন চোরাচালান চেষ্টার এ ঘটনায়  বাংলাদেশী পাসপোর্টধারী ওই ব্যাক্তিকে সন্ধ্যায় শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।


এ জাতীয় আরো খবর