বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • দিতাম তারে ইচ্ছে-ঘুড়ি
  • ২০২৪-১০-০৩ ২২:৩৭:১১

বন্ধুর কথা মনে হলে মনটা ভরে যায়
পাল উড়িয়ে দিই যে উড়াল ময়ূরপঙ্খি নায়।।

মুখে যে তার দেখেছিলাম একটি কালো তিল
চাঁদের আলো পড়লে মুখে করে রে ঝিলমিল। 
বন্ধু তখন আমার পানে উদাস চোখে চায়।।

ময়না আমার কয় না কথা দেয় না সাড়া আর
মনটা তখন ভেঙেচুরে হয়ে যায় চুরমার।
এমন করে নিত্য দোলায় আশানিরাশায়।।

জানতাম যদি বন্ধুর বুকে কত অভিমান
কথায় কথায় মনে যে তার লাগে এত টান।
দিতাম তারে ইচ্ছেঘুড়ি নাচতো পূবাল বায়।।


এ জাতীয় আরো খবর