সোমবার, মে ২৫, ২০২৬

ছুরিকাঘাতের ঘটনায় চীনের সাংহাই শহরে একটি সুপারমার্কেটে তিনজন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০২ ০৯:৫৯:৩৪

ছুরিকাঘাতের ঘটনায় চীনের সাংহাই শহরে একটি সুপারমার্কেটে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। সাংহাই শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জনবহুল জেলা সোংজিয়াংয়ে ওই হামলার ঘটনা ঘটেছে।  সেখানে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ও রয়েছে।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চীনা পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিন বলে জানানো হয়েছে। ব্যক্তিগত অর্থনৈতিক বিরোধের কারণে ক্ষোভ থেকেই তিনি সাংহাইতে এসেছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর তিনজনের মৃত্যু হয়। এছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানানো হয়েছে। 


এ জাতীয় আরো খবর