খুলনায় বেড়েই চলেছে মৃত্যু, একদিনে রেকর্ড সংখ্যক প্রাণহানি
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৭-০৫ ০৩:৩১:৪৩
- Print
নিউজ ডেস্ক: করোনাভাইরাসে খুলনা বিভাগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৩ জন, বাগেরহাট ২, যশোরে ৬, মাগুরা ১, ঝিনাইদহ ৫, চুয়াডাঙ্গা ২, মেহেরপুর ৫ ও কুষ্টিয়ায় ১৭ জন মারা গেছেন।
এর আগে রোববার বিভাগটিতে ৪৬ জনের মৃত্যু ও ১ হাজার ৩০৪ জন জনের করোনা শনাক্ত হয়েছিল।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।