শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

হা মি দা আ ন জু মা ন

  • গিরগিটি
  • ২০২৪-০৯-১৮ ২৩:০৫:৪৬

বুদ্ধি করে কেউবা এখন মুছে দিয়ে সব
নতুন দলে নাম লিখিয়ে জুড়ছে কলরব।
কেউবা স্লোগান পাল্টে ফেলে দিচ্ছে দু'হাত নাড়া
তাদের জন্য সদাই রেডি দল কোনটা  খাড়া।

রঙ পাল্টে গিরগিটিটা যেমন নাচায় লেজ
তেমনি তারাও ননভেজ নাই, হঠাৎ শুরু ভেজ।
পোশাক-আশাক পাল্টে ফেলে নতুন রুপে ফেরা
নতুন দলের লেবাস পড়ে জনগণকে জেরা।

মুখের কথা কেড়ে নিয়ে ঠিকই দু'গাল হেসে
বলছে আমি আগের দলে ছিলাম না তো যেচে।
জোড় করে ওই নেতা মোরে নিয়েছিলো দলে
এখন আছি আসল দলে জাগছি তলে তলে।

নেতা এবং নেত্রী ছিলো ভাই এবং আপা
এখন তারা অচেনা সব চিনতে পারে না
নতুন করে বড়ভাই আর মা হয়েছে আবার
সুবিধা তো নিতে হবে লুটেপুটে খাবার!

এরা হলো দুধের মাছি সুযোগ বুঝে চলে
সুবিধাবাদ নীতি নিয়ে নেতার কথা বলে
দিন ফুরালে পল্টি খেয়ে হাতে নতুন ঝুলি
"রাজনীতিতে শেষ কথা নাই"তাদের প্রিয় বুলি।


এ জাতীয় আরো খবর