মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশ ও দেশের বাইরে যে কেউ এখানে অনুদান দিতে পারবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা শুরু করা হবে প্রথম কাজ।
প্রায় ২০ হাজার মানুষ আহত ও ৮শ মানুষ শহীদ হয়েছে। যারা চোখ হারিয়েছেন তাদের জন্য বিদেশ থেকে চিকিৎসক দল আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন ক্রিড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নীগ্ধ।