বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

নতুন মৌসুমে দারুন সময় কাটাচ্ছে বার্সেলোনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৭ ০৯:৪৯:৩৮

নতুন মৌসুমে দারুন সময় কাটাচ্ছে বার্সেলোনা।স্প্যানিশ লিগ ফুটবলে লামিনে ইয়ামালের জোড়া গোলে স্বাগতিক জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।  
নিজেদের পঞ্চম খেলায় টানা জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে কাতালানরা। সবশেষ, বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক জিরোনাকে। 
খেলার প্রথমার্ধের ৩০ এবং ৩৭ মিনিটে দলের নতুন তরুন ফুটবলার লামিনে ইয়ামালের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে খেলেতে বার্সার ব্যবধান বাড়ে ৪৭ মিনিটে ডানি অলমোর গোলে। ৬৪ মিনিটে বার্সার পক্ষে চতুর্থ গোলটি করে পেড্রি। 
এদিকে, খেলার ৮০ মিনিটে ক্রিস্টিয়ান স্টুয়ানির গোলে জিরোনা ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা। আর ৪-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা। 
এই জয়ের ফলে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা।


এ জাতীয় আরো খবর