শনিবার, মে ২, ২০২৬

ক্রিশ্চিয়ানো রোনালদো ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০৬ ১৩:১৯:১৫

ক্রিশ্চিয়ানো রোনালদো।ইতিহাসের পাতায় নিজেকে আরও একধাপ এগিয়ে নিলেন। ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। 
মাইলফলক ছোঁয়ার গোলটি রোনালদো করেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। নেশনস লিগের ম্যাচে ম্যাচের ৩৪ মিনিটে নুনো মেন্দেসের ক্রস থেকে দারুণ এক ভলিতে জালে বল জড়ান আল নাসর তারকা। গোল করেই হাত দিয়ে মুখ লুকিয়ে হাঁটু গেড়ে মাটিতে মুখ ঠেকান রোনালদো। নিজেকে নিয়ে যান মহাতারকার খাতায়।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর পর্তুগালের জার্সিতে ২১৩ ম্যাচে ১৩১টি গোল করেছেন। বাকি ৭৯৬ গোল করেছেন ক্লাব পর্যায়ে। 
ক্লাব ফুটবলে বিভিন্ন দলের হয়ে গোল করেছেন রোনালদো। এরমধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্পোর্তিং সিপির হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জুভেন্তাসের হয়ে ১০১টি ও আল নাসরের হয়ে ৬৮টি গোল করেছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি।


এ জাতীয় আরো খবর