শনিবার, মে ২, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় সম্ভব হয়েছে দলগত পারফরম্যান্সের কারণে-শান্ত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০৪ ১০:০৭:৩৪

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলগত পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় সম্ভব হয়েছে। এই জয়ের আত্মবিশ্বাস সামনের ম্যাচগুলোতে ইতিবাচক ফল পেতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও মনে করেন বাংলাদেশের অধিনায়ক।
সিরিজের দুই ম্যাচেই দারুন পারফরমেন্সের কারণে সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ। আর দ্বিতীয় খেলায় ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। 

পাকিস্তানকে 'বাংলাওয়াশ' করে টাইগারদের ইতিহাস – ATN Bangla
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার স্বাদ এর আগে আরো ৩ বার পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দু’বার ওয়েস্ট ইন্ডিজকে ও একবার জিম্বাবুয়েকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। তবে সবশেষ ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশকে আবারো এমন জয় পেতে অপেক্ষা করতে হলো ৭ বছর। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট ক্রিকেট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। আগের সিরিজগুলোতে সাকিব-মুশফিকরা দলে থাকলেও শরিফুল ইসলাম, হাসান মাহামুদ ও নাহিদ রানার মতো অনেক তরুণ খেলোয়াড়দের এটিই প্রথম টেস্ট সিরিজ জয়ের অভিজ্ঞতা। এবারে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দলগত পারফরম্যান্সেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সম্ভব হয়েছে বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জয়ের পেছনে সম্মিলিত প্রচেষ্টা দেখছেন শান্ত 
দুই টেস্ট মিলিয়ে দলের পক্ষে ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি সিরিজ সেরা হওয়ার পুরস্কারের অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারকে দেয়ার ঘোষণা দিয়েছেন। 
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৩৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। দলের ঐতিহাসিক জয়ে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে তিনি উচ্ছসিত।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে জয় পাওয়ায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলো বাংলাদেশ ক্রিকেট দল।


এ জাতীয় আরো খবর