রবিবার, মে ৩১, ২০২৬

মঠবাড়িয়ায় ১২ ফুট অজগর সাপ উদ্ধার

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৭-০২ ১৩:২৮:৩৯
নিউজ ডেস্ক: পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১২ ফুট দৈর্ঘের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০২ জুলাই) দুপুরে উপজেলার বেতমোড় ইউনিয়নের উলুবুনিয়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে এদিন বিকেলেই সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, ওই দিন উপজেলার বেতমোড় ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের সফিজ উদ্দিন হাওলাদারের বাড়ির পাশের একটি নালার মধ্যে স্থানীয়রা অজগর সাপটি দেখতে পান। গ্রামবাসী সাপটিকে আটক করে বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগের লোকজন সেখানে গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করেন। সুন্দরবনের শরনখোলা রেঞ্জের কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে এসে বিকেলে সুন্দরবনের বগী স্টেশন এলাকায় অবমুক্ত করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, উলুবুনিয়া গ্রামটি সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এখানে প্রায়ই সুন্দরবন থেকে জোয়ারের পানিতে ভেসে অজগর সাপ চলে আসে।

এ জাতীয় আরো খবর