বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সেজান মাহমুদ

  • পা ল্টে শু ধু লে বা স-২
  • ২০২৪-০৯-০১ ২৩:১৭:০১

তোমরা কারা 
আমরা কারা 
আনসার আনসার 
সবার মতো ঘেরাও দিতে
সচিবালয় যান স্যার? 

ঘেরাও দিয়ে চাকরি জোটে 
ঘেরাও দিলেই পাশ 
ঘেরাও দিয়ে হয় পদত্যাগ 
ঘেরাও দিয়ে নতুন পুরান
শত্রু করো নাশ।

ঘেরাও দিয়ে দাও প্যাদানি
ফাটাও অন্ডকোষ 
অসময়ে ঘেরাও দিয়ে 
হলেন নন্দঘোষ।

আনসার আনসার- 
ছাত্রেরা সব বিচ্ছু তবু 
করেন কেন ফান স্যার? 

রাখতে হবে মনে
সেই ব্যাটা হয় চালাক শেয়াল
যেই গিয়াছে বনে। 

আম জনতা আঙ্গুল চোষে
ভাঙে কাঁঠাল মাথায় 
ছাত্রেরা আজ হাল ধরেছে
জুড়ছে সেলাই কাঁথায়। 

দেশ জুড়ে আজ প্লাবন
যেই গিয়েছে লঙ্কায় ভাই 
সেই হয়েছে রাবণ! 

এই কথাটি ভুললে খাবে 
আম জনতা কী বাঁশ
হয় না যেন সেই সে রাবণ
পাল্টে শুধু লেবাস! 
 


এ জাতীয় আরো খবর