রবিবার, অক্টোবর ৪, ২০২৬

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের শেষ বিকেলে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০১ ১৮:৫৬:৫৪

তৃতীয় দিনে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের শেষ বিকেলে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। পেয়েছে ২১ রানের লিড। মাত্র ৩.৪ ওভার বল করে দুটি উইকেট তুলে নেয় টাইগাররা। দুটি উইকেটই শিকার করেন হাসান মাহমুদ। আগামীকাল সকালে আবারও খেলতে নামবে পাকিস্তান ক্রিকেট দল।
প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ১২ রান কম করে বাংলাদেশ দল। পাকিস্তানের দেয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পথ হারায় বাংলাদেশ। মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গেলে ফলোঅনের শঙ্কার পড়ে টাইগাররা।
সেখান থেকে লিটন দাশ এবং মেহেদি হাসান মিরাজের দার্দান্ত ব্যাটিংয়ে প্রথমে ফলোআন এড়ায় বাংলাদেশ। এরপর মিরাজ আউট হয়ে গেলেও লিটন একাই টেনে নিয়ে যায় বাংলাদেশকে। এরমধ্যে তুলে নেন শতক। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৬২টি করে টাইগার বাহিনী।
এরআগে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ক্রিকেট খেলার তৃতীয় দিনে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে চাপে পড়ে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, বিনা উইকেটে ১০ রানে দিন শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ও শাদমান ইসলাম তৃতীয় দিন ব্যাটিংয়ে নামেন। এদিন শুরু থেকেই পাকিস্তানী বোলারদের তোপের মুখে পড়ে টাইগাররা।
ব্যক্তিগত ১ রানে জাকির হাসান আউট হন। দলীয় ১৯ রানে বিদায় নেন আরেক ওপেনার শাদমান ইসলাম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক দলের রান খাতা সমৃদ্ধ করতে পারেননি। শান্ত ৪ ও মুমিনুল ১ রান করে আউট হন। এতে তৃতীয় দিনের প্রথম সেশনেই চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম টেস্টে বাংলাদেশের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ব্যক্তিগত ৩ রানে আউট হন। এরপর সাকিব আল হাসান আউট হলে মধ্যাহ্ন বিরতির আগেই প্রথম ইনিংসে ৬ উইকেট হারায় সফরকারীরা।


এ জাতীয় আরো খবর