সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-৩১ ২৩:৩৬:১৫

শনিবার (৩১শে আগস্ট) রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শুরু হয়েছে। 
ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু হয়।
জানা গেছে, এই বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত।  বৈঠকে অংশ নেয়া দলগুলো হলো খিলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খিলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি।


এ জাতীয় আরো খবর