বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-৩১ ১০:০৩:৪৫

প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।রাওয়ালপিন্ডিতে সিরিজ জিততে একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার তাসকিন আহমেদকে।
এর আগে, প্রথম টেস্টেও বৃষ্টির পর টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে সেই টেস্টে ১০ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এই টেস্টেও তাই দারুণ কিছুর স্বপ্নই দেখছে নামজুল শান্তর দল।
টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরে লম্বা সময় অপেক্ষা করেও বৃষ্টি না থামলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 


এ জাতীয় আরো খবর