আমিতো বন্ধু এমনই....
আমাকে খুঁজে পেতে বেলা যে যায় বয়ে
বৈশাখ থেকে কার্তিকে।
অঘ্রাণের ঘ্রাণে নির্লিপ্ত আমি
পৌষে মাঘে বেজায় রাগিনী, ফাল্গুনে
হংসমিথুন!
চৈত্রে সৌরদীপ্ত সকাল, ব্যস্ত দুপুর।
আর আগুনরঙা গোধূলি বেলায় আমার
মাঝে আমি নিজেকে খুঁজি প্রেমহীন
এক বিষন্ন কায়ায়!