বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন দুই পরিচালক (শফিউল আলম চোধুরী নাদেল) এবং (তানভির আহমেদ টিটু)। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি । বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
টানা দ্বিতীয় বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন নাদেল। একই সঙ্গে মৌলভীবাজার-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি।
ইতোমধ্যেই পদত্যাগ করেছেন বিসিবির আরও দুই পরিচালক জালাল ইউনুস চৌধুরী ও আহমেদ সজ্জাদুল আলম ববি। তারা দুজনই জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর ছিলেন।