বুধবার, আগস্ট ১৯, ২০২৬

শা হ তা জ মু ন মু ন

  • বৃষ্টিদিনে
  • ২০২৪-০৮-২৮ ২৩:০৩:১২

মনে আছে, সেদিন বৃষ্টি ভেজা ভর দুপুরে
অভিমানী বৃষ্টি মন নিয়ে,
একসাথেই যাচ্ছিলাম দুজন।

অঝোর বৃষ্টিকে সামনে রেখে কি ভাবছিলাম 
আজ আর তার খবর রাখি না,জানি না কেনো।

তবুও ভেসে উঠে স্মৃতির পাতায় মায়াবী ভালোবাসা
গোলাপগুলো এখনো আছে গন্ধহীন পাতার ফাঁকে। 

বিশ্বাসের পঙতিমালা তখনো ছেড়ে যায়নি আমাদের
কোথায় যেন আশার আলোটুকু জ্বালিয়ে রেখেছিলাম
দুজনই...

এতকাল পরে এসে মনে হয়, ভুল আমারি ছিল
কেন যে ঝাপ দিয়েছিলাম যমুনার জলে

বুঝে না বুঝে সময়টুকু হারিয়ে ফেলেছি মিথ্যে মোহে
কি লাভ হলো, শুকনো পাতার মর্মর শব্দগুলো বড়
কানে বাজে

তোমার সন্তুষ্টির পিছনে আমার ক্ষতিটুকু নিঃশ্বেষিত হয়
সিগারেটের কালো ধোঁয়ার মতো।

তবুও দেখি , পরন্ত বিকেলের ঐ আদিগন্ত আকাশ তোমায় দেখে মুচকি হাসে,
কিন্তু তোমার হাতের মুঠোয় ঐ নরম আঙুলগুলো আমার নয়।

 


এ জাতীয় আরো খবর