বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সাফ অনুর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৮ ২১:০০:৩৯

কাঠমান্ডুতে সাফ অনুর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।ফাইনালে বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক নেপালকে। 
খেলার শুরুতে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে রাখতে চাইলে ব্যর্থ হয় নেপাল। ৪৬ মিনিটে মিরাজুল ইসলামের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। 
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার বাড়ায় সফরকারিরা। ৫৪ মিনিটে দলের পক্ষে আরেকটি গোল করে নিজের জোড়া গোল তুলে নেন মিরাজুল। ৬৯ মিনিটে মোহাম্মদ রাব্বি হোসন রাহুলের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। 
এদিকে, ৭৯ মিনিটে সামিরের গোলে নেপাল ব্যবধান কমালেও আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে বাংলাদেশের পক্ষে মোহাম্মদ পিয়াস আহমেদ নোভা আরেকটি গোল করলে নেপালের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দল। 


এ জাতীয় আরো খবর