বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ ফূটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৮ ০৯:২৯:২৩

বুধবার (২৮শে আগষ্ট) সাফ অনূর্ধ্ব-২০ ফূটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 
এর আগে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গত সোমবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ভারতকে। 
তিনবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে দুই ও নেপালের কাছে একবার ফাইনাল হেরে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের যুবাদের। এবার সেই ভারতকে সেমিফাইনাল থেকে বিদায় করে বাংলাদেশ তৈরি করেছে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। আজকের ফাইনালে স্বাগতিক নেপালকে হারালেই হাতে উঠবে অধরা ট্রফিটি।


এ জাতীয় আরো খবর