ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ওব্যাট থিংক ট্যাংক এর নিজস্ব কার্যালয়ে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা এর দ্বিতীয় দ্বি বার্ষিক সাধারণ নির্বাচন ২৫ শে আগষ্ট রবিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা এর প্রধান উপদেষ্টা আব্দুর রহিম মুজাহিদ এর নেতৃত্বে পরিচালিত নির্বাচনে ওব্যাট টিউটোরিং সেন্টারের সকল শিক্ষক বৃন্দ সার্বিক সহযোগিতা করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়। নির্বাচন শেষে শিক্ষকবৃন্দ ভোট গণনা করেন, এবং ফলাফল ঘোষণা করেন ওব্যাট হেল্পারস খুলনা শাখার মনিটরিং অফিসার জনাব শারজীল জিলানী। নির্বাচিত সদস্য হলেন সভাপতি - সামির আহমেদ সাহেল , সহ-সভাপতি - মোঃ রনি, সা.সম্পাদক - রাযিয়া সুলতানা ছোঁয়া ,যুগ্ম সম্পাদক - লাভলি আক্তার নিম্পা, অফিস সম্পাদক - মোঃ আরিফুর রহমান, আইটি সম্পাদক - ঐশী, কোষাধ্যক্ষ - রাসেল আহমেদ, প্রচার সম্পাদক - আবির হোসেন মুন, খেলাধুলা ও সংস্কৃতি সম্পাদক - শফিকুল ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক - নওশিন সাখাওয়াত তিন্নি। নির্বাচন শেষে খুলনা শাখার মনিটরিং অফিসার জনাব শারজীল জিলানী নতুন নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান, তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন । সবশেষে সকলে বন্যাত সকল বানভাসি মানুষের জন্য দোয়া করেন।