সোমবার, মে ২৫, ২০২৬

দেশের নানা প্রান্তে আরো পাঁচ দিন বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২২ ১০:১৬:২৪

দেশের নানা প্রান্তে আরো পাঁচ দিন বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু সক্রিয় থাকায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানাচ্ছেন তারা। ফলে, দেশের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবার আশঙ্কা তৈরি হয়েছে। 
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, নতুন করে করে আরো  জেলা ও অঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি কতিপয় পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
সেই সাথে পূর্বাভাস আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এ সময় এ অঞ্চলের মুহরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহরি ও গোমতী ইত্যাদি নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে।
এছাড়াও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেণী ও চট্টগ্রাম জেলার মুহরী ও হালদা নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। সেই সাথে পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

 


এ জাতীয় আরো খবর