প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানো সহজ হবে বলে মনে করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্র্থী ডোনাাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (১৭ই আগস্ট) পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। এসময় কমলাকে তিনি ‘মৌলবাদী’ ও ‘পাগল’ উল্লেখ করে চরম বাম হিসেবে দেখানোর চেষ্টা করেন। সমাবেশে ট্রাম্প কমলাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেন।
অবশ্য এতে ট্রাম্প ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। আগামী ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে জোর প্রচার প্রচারণা চালাচ্ছে প্রেসিডেন্ট প্রার্থীরা।