শনিবার, মে ২, ২০২৬

শে হ রি না আ ফ রো জ

  • প্রেমহীন
  • ২০২৪-০৮-১১ ২২:৪১:১৪

বড় প্রেমহীন এই শহর! 
হিংসায়, ক্রোধে, প্রতিশোধের  
আগুনে দানবের ছায়া দেখি। 
এই টানাপোড়েনের দিনে 
জড়াইনি কারও ঋণে। 
শুধু মুখের কথা বুকের মধ্য
 কষ্টে লুকায়ে রাখি। 
প্রিয় মাতৃভূমি,  তোমার চরণ চুমি 
যদি আগামীর সূর্য ওঠে। 
যদি ঘুচে যায় আঁধার কালো 
যদি আশার পদ্ম ফোটে। 
তবে হয়ে যাব প্রেমের কবি 
ভুলে যাব দুঃখ কষ্ট সবই 
তোমার তরে। 
লিখে দেব কবিতা হাজার 
ইগিহাসের পৃষ্ঠা  জুড়ে !


এ জাতীয় আরো খবর