বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জে স মি ন চৌ ধু রী

  • শাড়ি আর টিপ পরে দেশে যাব
  • ২০২৪-০৮-১১ ২২:২৯:৪৪

বড় ইচ্ছা করে এই সময়ে দেশে যাই, 
রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাগুলোর কর্মকাণ্ড দেখি, 
যে বন্ধুটির বাড়িতে হামলা হয়েছে তার হাতে হাত রাখি, 
সংখ্যালঘুদের আন্দোলনে শামিল হয়ে স্লোগান দিই
 'এই দেশ আমার মা, এ দেশ ছেড়ে কোথাও যাব না '। 

অথচ চৌত্রিশ বছর আগে 
মা-বাবার সিদ্ধান্তে দেশ থেকে নির্বাসিত হয়েছি, 
এখন আবার টিকিট কেনার‌ও পয়সা নেই। 
কিছু বন্ধু পরামর্শ দিয়েছেন 
আবার দেশে যাওয়ার আগে যেন একটা বোরখা কিনে নিই। 
অপেক্ষায় আছি, টিকিটের ব্যবস্থা হলেই 
শাড়ি আর টিপ পরে দেশে যাব।


এ জাতীয় আরো খবর