বুধবার, আগস্ট ২৬, ২০২৬

একদিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ,কাঁচামরিচ,আদা,ডালসহ ১০৬ ট্রাক পণ্য আমাদানী-রপ্তানী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১০ ২২:৪৩:৪৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবঞ্জের সোনামসজিদ পথে শনিবার(১০ আগষ্ট) ১০৬ ট্রাক পণ্য আমাদানী-রপ্তানী হয়েছে। এর মধ্যে বাংলাদেশে প্রবেশ  করেছে  ৪৭ টি পাথর,৩টি পেঁয়াজ,১টি কাঁচামরিচ,১টি মসুর ডালসহ  আমদানী পণ্যবাহী ৮৭ টি ভারতীয় ট্রাক। এদিন ১৭টি বাংলাদেশী ট্রাক রপ্তানী পণ্য নিয়ে বিপরীতে ভারতের মোহদিপুর স্থলবন্দরে প্রবেশ করে ।  এর আগে শুক্রবার(৯ আগষ্ট) সাপ্তাহিক বন্ধের আগের দিন গত বৃহস্পতিবার(৮ আগষ্ট) বন্দরে প্রবেশ করে ৬৭টি পাথর,৩১টি পেঁয়াজ,২টি মসুর ডাল,১টি কাঁচা মরিচসহ ১৩৬ ট্রাক আমদানীকৃত ভারতীয় ট্রাক। ্ওই দিন রপ্তানী হয় ৯ট্রাক বাংলাদেশী পণ্য।
বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দরে পণ্য  লোড-আনলোড, দেশব্যাপী পরিবহনসহ নিজস্ব সকল ক হয় তা গত ১ মাসে ২০ থেকে ৫০ শতাংশে নেমে এসেছে। ওই সময় অনির্ধারিত কারণে বন্দও বন্ধও ছিল বেশ কয়েকদিন। দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ না গওয়া পর্যন্ত দু’দেশের ব্যবসায়ীরা আস্থার সংকটে ভূগছেন। রয়েছে ব্যাংকিং এবং ডলার সমস্যাও। 

 


এ জাতীয় আরো খবর