মঙ্গলবার, মে ২৬, ২০২৬

দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-০৫ ১৪:৪০:৫৫

দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।


এ জাতীয় আরো খবর