তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৮-০৫ ০২:২৩:৪৯
- Print
তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বাসসকে জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত কারফিউর কারণে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।